সাবেক এমপি মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ১৯:০৬| আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:১১
অ- অ+

বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির অন্যতম সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল (সোমবার)। এ উপলক্ষে মরহুমের নির্বাচনী এলাকা সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর কোরআনখানি ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

মরহুমের পুত্র শায়েদীদ লিপু জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এতিমখানায় দোয়া ও খাদ্য সরবরাহ করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে। ফরিদপুরে মরহুমের ঝিলটুলীস্থ নিজ বাসভবনে দিনব্যাপী কোরআনখানি ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মরহুমের প্রতিষ্ঠিত সদরপুর সরকারি ডিগ্রি কলেজে দোয়া ও আলোচনা, সদরপুর মহিলা কলেজে আলোচনা ও দোয়া মাহফিল, ঢেউখালী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় দোয়া ও আলোচনা এবং সকাল ৮টায় সদরপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও মরহুমের প্রতিকৃতিতে মাল্যদান।

মরহুমের মেঝ ছেলে এইচএম তায়েহীদ জামাল শিপু ও মরহুমের ছোট ছেলে শায়েদীদ লিপু সবার নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ভাষা সৈনিক মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা