খালেদার মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৭
অ- অ+

দুর্নীতি মামলা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোট চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে অংশ নেয় কয়েক শ নেতাকর্মী। কর্মসূচি চলাকালে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে কর্মীরা।

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্ব কর্মসূচিতে বক্তব্য দেন, বিএনপি নেতা সৈয়দ মোদারেরছ আলী ইছা, যুবদল নেতা রাজিব হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবজাল হোসেন খান পলাশ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। এছাড়া শারীরিক অবস্থা বিবেচনা করে তার সুচিকিৎসার দাবি করেন। অন্যথায় সারাদেশে স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতাকর্মীরা সরকার পতনের আন্দোলন গড়ে তুলবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুর হাসপাতালে দেশি অস্ত্রসহ মোটরসাইকেল জব্দ, বিন্দুবাড়ির সংঘর্ষে আহত ২০
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী 
ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি