শেরপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৪
অ- অ+

শেরপুরে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ দলের নেতাদের। জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালে শহরের নিউ মার্কেট মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে পুলিশের বাধার মুখে অল্প সময় পরেই মানববন্ধনটি পণ্ড হয়ে যায়।

এ সম্পর্কে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, ‘বাংলাদেশ এখন কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। সাধারণ জনগণ নয়, প্রশাসনের রায়ে নির্বাচিত এ জালেম সরকার সাধারণ মানুষের কোন ন্যায্য অধিকার দিতে পারছে না, অধিকার আদায়ে সোচ্চার হতে চাইলে সরকারি সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্যাতন চালানো যাচ্ছে। হামলা মামলা দিয়ে মানুষকে কোনঠাসা করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা