বুধবার শ্রীলঙ্কা যাচ্ছেন মুমিনুল-সৌম্য-মিরাজরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১
অ- অ+

মুমিনুল হকের নেতৃত্বে আগামীকাল (বুধবার) শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহির মতো খেলোয়াড় রয়েছেন দলে। সফরে দুইটি চারদিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন মুমিনুল হকরা।

২৩ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ৭ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে হবে ৯ ও ১২ অক্টোবর।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩