সিটি ব্যাংক-সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের চুক্তি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২
অ- অ+

সম্প্রতি সিটি ব্যাংক ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে এখন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের অফিসসমূহে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি ও সিআইও কাজী আজিজুর রহমান, হেড অফ ডিএফএস জাফরুল হাসান, এজেন্ট ব্যাংকিং হেড অফ বিজনেস মাহবুব সোবহান ও হেড অফ এজেন্ট ব্যাংকিং কাজী মোরতুজা আলী এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ডা. আহসানুল কবীরসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা