‘শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই’

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১
অ- অ+

‘বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য হলেও শ্রমিকরা এখনো অবহেলিত, তাদের শ্রমের মূল্য সন্তোষজনক। সে জন্য শ্রমিকদের যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকব। তাদের কল্যাণে যে কোন গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে চাই।’

সোমবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে জেলা শ্রমিক ঐক্য জোটের মতবিনিময় সভায় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় আরো বক্তৃতা করেন- বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনের সভাপতি আব্দুল মতিন, দোগাছি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম সৈকত, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, শ্রমিক ঐক্য জোটের আহবায়ক মইনুল দেওয়ান, যুগ্ম আহবায়ক রাব্বু মিয়া নুরু, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন জনি প্রমুখ।

মতবিনিময় সভায় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজ তহবিল থেকে শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা