এসিআই মোটরস্-পোকুটেকের চুক্তি স্বাক্ষর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:১৭
অ- অ+

এসিআই মোটরস্ বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ পরিসরে অবকাঠামো ও নির্মাণ সরঞ্জামাদি পরিবেশন করে থাকে যার মধ্যে রয়েছে এক্সকেভেটর, ব্যাকহো লোডার, হুইল লোডার, সয়েল কম্পেক্টর, ক্রেন ইত্যাদি। ব্যবসায়িক পরিসর বৃদ্ধির লক্ষ্যে এসিআই মোটরস্ দক্ষিণ কোরিয়ার হাইড্রোলিক ও নন-হাইড্রোলিক নির্মাণশিল্পের এটাচমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোকুটেকের সাথে একটি ডিলারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

পোকুটেকের প্রস্তুতকৃত এটাচমেন্টগুলো এক্সকেভেটর, ব্যাকহো লোডার, হুইল লোডার, ফর্কলিফট ইত্যাদি মেশিনে ব্যবহার করা যাবে।

১৭ অক্টোবর রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে, এসিআই মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এফএইচ আনসারী এবং পোকুটেকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এমএস সং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ান দূতাবাসের বাণিজ্যিক শাখার উপ-পরিচালক জ্যাহো জ্যাং এবং এসিআই মোটরস্-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মোটরস্-এর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসিআই মোটরস্-এর জেনারেল ম্যানেজার শামসুজ্জামান এ অনুষ্ঠানে এসিআই মোটরস্ এবং পোকুটেকের বিভিন্ন পণ্যের কারিগরি দিক উপস্থাপন করেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা