খোকার কুলখানি পিছিয়ে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১২:২৮| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১২:৩০
অ- অ+
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

রবিবার কুলখানি হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। তবে আগের ভেন্যু ব্রাদার্স ইউনিয়নের মাঠেই হবে এই আয়োজন।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মরহুম সাদেক হোসেন খোকার কুলখানি রবিবারের (১০ নভেম্বর) পরিবর্তে আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) বাদ আসর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। ওইদিন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনদের কুলখানিতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।’

ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন