সরকারবিদ্বেষী লিফলেটসহ হিজবুত তাহরীর পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৩৬| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:১৩
অ- অ+

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে বেশ কিছু সরকারবিদ্বেষী লিফলেটও উদ্ধার হয়েছে।

রবিবার ভোরে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর।

গ্রেপ্তাররা হলেন- কাজী ইবাদুর রহমান তানভীর, নাসিদ কামাল সজিব, জামিউর রহমান খান আকাশ, ইয়ামিন হোসাইন ও জসিম উদ্দিন সাইদ।

র‌্যাব কর্মকর্তা আবু জাফর বলেন, ‘বেশ কিছুদিন ধরে হিজবুত তাহরীরের সদস্যরা উত্তরা এলাকায় মিটিং করছিল। তারা মূলত সদস্য বাড়ানোর জন্য একত্রিত হয়ে মিটিংয়ে বসত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট পাওয়া গেছে। এসব লিফলেট বিতরণ করে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিলো।’

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসএস/জেবি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা