ঢাকাটাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকিতে বোয়ালমারীতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৪১
অ- অ+

দৈনিক ‘ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ চত্বরে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা আরিফুর রহমান দোলনের নিরাপত্তা নিশ্চিতসহ হুমকিদাতা সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ আব্দুর রহমান বাশার, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সদস্য লিটন মৃধা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শরীফ শাহিনুর আলম, শরীফ আলিমুজ্জামান বাবলু, ঢাকাটাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশিদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদ, সতর্কবার্তা
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেন গাড়িচালক, উদ্দেশ্য সোনা লুট: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা