বিশ্ব ক্যারমে বাংলাদেশ তৃতীয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯
অ- অ+

ইন্টারন্যাশনাল ক্যারম কাপ টুর্নামেন্টের ৮ম আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ জাতীয় ক্যারম দল। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এ টুর্নামেন্টে হেমায়েত মোল্লা বিশ্ব ক্যারম র‌্যাকিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার নিশান্ত ফার্নানেদোকে ২-১ সেটে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হেমায়েত। এর আগে হেমায়তে মোল্লা র‌্যাকিংয়ের সপ্তম স্থানে ছিলেন।

ভারতের পুনেতে ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আইসিএফ ক্যারম কাপের আসরে তৃতীয় স্থানে থাকা মালদ্বীপকে হটিয়ে ফের নিজেদের জায়গা বুঝে নিলো হেমায়েত মোল্লারা।

আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশগ্রহণ করে। ৪ পুরুষ ও ৪ নারী খেলোয়াড় ওবং একজন টিম ম্যানেজারসহ মোট ৯ জন। টিম ম্যানেজার ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

২০১৬ ও ২০১৮ সালের টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় তৃতীয় স্থান হাত ছাড়া হয়ে যায়। তা ফের পুনরুদ্ধারে খুশি ক্যারম দল।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজার আশরাফ আহমেদ লিয়ন বলেছেন, ‘আই সি এফ কাপে অংশগ্রহণকারী ১৬ দেশের এ টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করায় আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। যা আমাদের ক্যারমকে সামনে আরো এগিয়ে নিবে। সেমিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে হেরে গেলেও তৃতীয় স্থানে থাকা মালদ্বীপকে হটিয়ে নিজেদের জায়গা পুনরুদ্ধার করেছে। এ ছাড়া প্রথম কোন বাংলাদেশি হিসেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিশান্ত ফার্নান্দোকে হারিয়ে বিশ্ব ক্যারমে পঞ্চম স্থান অধিকার করেছেন হেমায়েত মোল্লা। এটা বাংলাদেশের অর্জন।’

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
Call for Sustainable Economy by Reducing Dependence on Foreign Funding: National Professor Mahbub Ullah
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর
২০২৭ সালের হজের খরচ কমবে অন্তত ৪০ হাজার টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা