তারকাকে ‘প্রেমপত্র’ দিতে গিয়ে আটক এক জার্মান নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ১৮:২৬
অ- অ+

দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্ল ‘টোয়াইস’ ব্যান্ডের জনপ্রিয় তারকা নায়নকে ‘প্রেমপত্র’ দিতে গিয়ে পুলিশের নিকট আটক হয়েছেন জার্মান এক নাগরিক। অবশ্য পরে পুলিশ তাকে মুক্তি দেয়।

কে-পপ সংক্রান্ত ইংরেজি ব্লগ ‘অলকেপপ’ জানায়, গত বুধবার এই ঘটনা ঘটেছে। ব্যান্ডের ম্যানেজাররা জানিয়েছেন, তারা পুরো বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

জানা যায়, তারকা নায়নসহ তার দলটি জাপান থেকে নিজ দেশে ফিরছে বলে খবর পান ওই ব্যক্তি। তারপর তিনি নিজেও একটি টিকেট কাটেন। তারপর বিমানের মধ্যে কখনো উচ্চস্বরে বা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়িয়ে নায়নের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

কোরিয়া টাইমস জানিয়েছে, টোয়াইসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিমানের ভেতরের একটি ছবিসহ ঘটনাটি প্রকাশ করার পর ফ্যানরা বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷

‘দয়া করে বাড়ি ফিরে যান৷ থামুন৷ অনুরোধ করছি’ এদিকে দলটির ম্যানেজমেন্ট কোম্পানি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি কীভাবে তাদের বিমানের তথ্য পেয়েছে এবং সেই টিকেট অনলাইনে বিক্রি হয়েছে তা উদঘাটনে তদন্ত করবেন।

তবে নিজেকে নির্দোষ দাবি করেন আটক ব্যক্তি তিনি বলেন, ‘‘বিমানের ভেতর বিনাকারণে কয়েকজন আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। আমি শান্তভাবে নায়নকে প্রেমপত্র দিতে গিয়েছিলাম। এগুলোর মানে কী?’’

(ঢাকা টাইমস/০২ জানুয়ারি/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে
মডেল স্নিগ্ধাকে ‘মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা