সন্তানের উচ্চতা বৃদ্ধি সহায়ক সবজি

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১১:৫৯| আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:০৩
অ- অ+

সব বাবা-মা সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। সন্তান যেন সুস্থ সবল থাকে। সঠিক উচ্চতাও যেন বাড়ে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এজন্য বাবাওমায়ের চেষ্টার অন্ত নেই।

মূলত তিন থেকে বারো বছর বয়স শিশুদের বেড়ে ওঠার আদর্শ সময়।

সন্তানের বাড়ন্ত বয়সে অনেকেই নির্ভর করেন বাজারজাত বিভিন্ন জুস বা ফলের রসের উপর। সময়ের অভাবে টাটকা ফলের রস না দিয়ে বাজার থেকে কিনে এনে খাওয়ানো হয়। অনেকেই ভাবেন এতে পুষিয়ে যাচ্ছে পুষ্টিগুণ। আসলেই কি কাজ করছে আপনার সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে?

সব অভিভাবকই চান তার সন্তান যেন পুষ্টি-বৃদ্ধির সবটুকু উপকরণ পায়। উচ্চতার ক্ষেত্রে সঠিক খাওয়াদাওয়ার গুরুত্ব একই ভাবে গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত উচ্চতা বাড়ে। আর সেই সময়টায় আপনার সন্তান ঠিক কী খাচ্ছে আর কতটা খাচ্ছে, সেই খাবারের পুষ্টিগুণ আদৌ কতখানি সেটুকু নজররাখা জরুরি।

পুষ্টি বিশেষজ্ঞরা জানান, ছেলেদের উচ্চতা সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি ২১ বছর বয়সের পর আর হয় না। এমন অনেক খাবার আছে যা শরীরের গঠন আর উচ্চতা বৃদ্ধিকে তরান্বিত করে। তাই খাবারে রাখতে হবে শাক, সবজি ও ফলমুল।

দেখে নেওয়া যাক সন্তানের রোজকার ডায়েটে কোন খাবারগুলো রাখা প্রয়োজন।

বাঁধাকপি

এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে। যা উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যানসার প্রতিরোধেও করে থাকে। চাইনিজ থেকে বাঙালি সব প্রদেশের রান্নায় বাঁধাকপির ব্যবহার করতেই পারেন।

পালং শাক

পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার আর মিনারেল রয়েছে যা উচ্চতা বৃদ্ধিতে বিশেয সহায়ক। তবে অনেক শিশুরাই পালং শাক খেতে চান না। তাদের পাতে পালং শাকের ঘন্টের পরিবর্তে দিন পালং পনির কিংবা পালং কর্নের সবজি।

ঢ্যাঁড়স

ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, জল ও ফাইবার-যুক্ত ঢ্যাঁড়স মানবশরীরে গ্রোথ হরমনের বৃদ্ধিকে তরান্বিত করে। তাই রোজের ডায়েটে ঢ্যাঁড়স রাখুন।

শালগম

শালগম আপনার সন্তানের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে।শালগমে আছে ভিটামিন মিনারেল, ফাইবার, প্রোটিন, এবং ফ্যাট। এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক।

সয়াবিন

শিশুদের কাছে দারুণ প্রিয় সয়াবিন। সয়াবিনের প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই প্রোটিন শরীরে টিস্যু ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডায়েটে সয়াবিন রাখলেতা খুদের উচ্চতাবৃদ্ধিতেঅনেকটাইসাহায্য করবে।

মটরশুঁটি

এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লুটেন ও প্রোটিন আছে, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়ক। ফ্রায়েড রাইস থেকে মুগের ডাল, সুযোগ পেলেই রান্নায় যোগ করুন মটরশুঁটি।

ব্রকোলি

এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চতা বাড়াতে সহায়তা করে। তাই উচ্চতা বৃদ্ধি করতে চাইলে ডায়েটে রাখতেই হবে ব্রকোলি। সন্তানের টিফিনে চাউমিন কিংবা স্যান্ডউইচঅথবাস্যুপে দিন এই সবজি।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের শাস্তির আশ্বাস
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
সরাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত