সরারচরে স্টেশনে দুই টিকিট কালোবাজারির কারাদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেল স্টেশন থেকে তিনটি টিকিটসহ দুজন টিকিট কালোবাজারিকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আটকরা হলেন- বাজিতপুর এলাকার আলাল মিয়া, নরসিংদীর জসিম উদ্দিন।
সোমবার দুপুরে সরারচর রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, দুপুরে জেলার বাজিতপুর থানার সরারচর রেল স্টেশন এলাকায় কতিপয় টিকেট কালোবাজারি ট্রেনের টিকিট বিক্রি করছে। সংবাদ পেয়ে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরীদের নেতৃত্বে একটি দল স্টেশন এলাকায় অভিযান চালায়।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































