ভারতীয় মন্ত্রীর স্ত্রীর স্বামী মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১২:১০
অ- অ+

এক বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরছেন পরিচালক ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। তার নতুন ছবির নাম ‘ডিকশনারি’। প্রথমে অবশ্য নাম ঠিক করা হয়েছিল ‘ব্যবধান’। পরে সেটা পাল্টে ‘ডিকশনারি’ রাখা হয়। এ ছবিটি নির্মিত হচ্ছে ভারতীয় লেখক বুদ্ধদেব বসুর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’ অবলম্বনে।

‘ডিকশনারি’ ছবির প্রধান দুটি চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। আরও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই প্রথম ভারতীয় কোনো ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

বর্তমানে কলকাতার বোলপুরে ‘ডিকশনারি’র শুটিং করছেন আবির, নুসরাত ও পরমব্রতরা। মোশাররফ করিম শুটিংয়ে অংশ নেবেন ৭ মার্চ থেকে। টানা দুই সপ্তাহ চলবে তার অংশের শুটিং। এই ছবিতে মোশাররফ করিমকে দেখা যাবে ব্যবসায়ীর চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় থাকবেন পরিচালক ও মন্ত্রী ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু।

গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পরিচালক ও মন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও ছিলেন। সেই অনুষ্ঠানেই ‘ডিকশনারি’ ছবির কাজ নিয়ে মোশাররফ করিমের সঙ্গে পাকা কথা হয় এই দুই ভারতীয়র।

ঢাকাটাইমস/০৩মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান গ্রেপ্তার 
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
দৌলতদিয়ায় ডিবির চেকপোস্টে ৩০ হাজার ইয়াবার চালান জব্দ, গ্রেপ্তার ৩