ফের পেছালো নির্ভয়ার খুনিদের ফাঁসি, ক্ষুব্ধ ঋষি কাপুর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১২:৪৪
অ- অ+

ভারতীয় তরুণী নির্ভয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের ফাঁসির দিন আবারও পিছিয়ে দেয়া হয়েছে। সোমবার ‘পরবর্তী নির্দেশ পর্যন্ত’ মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে দিল্লির পাটিওয়ালা কোর্ট।

নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতদের মধ্যে তিনজনের সব আইনি বিকল্পই শেষ হয়ে গেছে। বাকি ছিল একমাত্র, পবন গুপ্ত। সোমবার সে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে। তবে এখনও তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাষ্ট্রপতি ভবন।

একই দিনে আদালতের রায়ে আবারও পিছিয়ে যায় নির্ভয়া-কাণ্ডে জড়িত দোষীদের ফাঁসির দিন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। তার অভিনীত ‘দামিনী’ ছবির একটি সংলাপ তুলে ধরে তিনি টুইটারে লিখেছেন, ‘দিনের পর দিন তারিখ বদলই হচ্ছে। ব্যাপারটা এবার হাস্যকর পর্যায়ে যাচ্ছে।’

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ঋষি কাপুর, মীনাক্ষি শেষাদ্রি, অমরেশ পুরি ও সানি দেওল অভিনীত ‘দামিনী’ ছবিটি। সে ছবির বিষয়বস্তুও অনেকটা নির্ভয়া-কাণ্ডের মতোই ছিল।

ছবির কাহিনিতে দেখা যায়, বড়লোকের বাড়িতে বিয়ে হওয়া দামিনী তার শ্বশুরবাড়ির লোকেদের হাতেই গণধর্ষণের শিকার হন। দিনের পর দিন আইনজীবী (সানি দেওল) লড়াই করে দামিনীর জয় ছিনিয়ে আনেন। রাজকুমার সন্তোষী পরিচালিত এ ছবি সেসময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল।

ঢাকাটাইমস/০৩মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা