১৬ বছর বয়সেই কাস্টিং কাউচের শিকার হয়েছি: রেশমী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৭:৩৯
অ- অ+

মাত্র ১৬ বছর বয়সে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রেশমী দেশাই।

সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রেশমি দেশাই অভিনয় জগতের বিভিন্ন বিষয়ের ফাঁকে নিজের জীবনের অজানা গল্প বলেন।

দুঃসহ সেই ঘটনা সম্পর্কে রেশমী বলেন, ‘প্রায় ১৩ বছর আগে বেশ অল্প বয়সেই মিডিয়া কাজ শুরু করি। এর আগে মিডিয়ায় কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। একেবারেই নবাগত ছিলাম। ওই সময় সুরজ নামের এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। সে এখন কোথায় আছে বা কী করছে তা জানি না। প্রথম মিটিংয়েই সে আমার ‘স্ট্যাটিসটিক্স’ জানতে চায়। ওকে বললাম আপনি ঠিক কী জানতে চাইছেন, আমি বুঝতে পারছি না। তখনই ও আমায় যৌন হেনস্তা করার চেষ্টা করে।’

রেশমী আরও বলেন, ‘হঠাৎ একদিন সুরজ কাজের জন্য আমায় ফোন দেয়। কিন্তু সেখানে গিয়ে সুরজ ছাড়া আর কাউকে দেখতে পাইনি। কোনো ক্যামেরাও ছিল না। সে ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল। এ কারণে আমার স্বাভাবিক চেতনা লোপ পায়। তাসত্ত্বেও আমি এই সব করতে চাই না বলে চিৎকার করছিলাম। তবুও সে আমার কথা শুনছিল না। প্রায় আড়াই ঘণ্টা পরে আমি কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরেই মাকে সবটা বলি। পরদিন মা ওর সঙ্গে দেখা করে ওকে চড়ও মেরেছিল।’

সম্প্রতি রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’-য় দেখা গেছে রেশমী দেশাইকে। ওই শোয়ের পর বর্তমানে রেশমীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর এই মুহূর্তে কাস্টিং কাউচের বিরুদ্ধে রেশমীর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

(ঢাকা টাইমস/৫মার্চ/আরআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী
পিরোজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল
ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত