জবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে পথচারী আটক

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২০, ১৬:৫৬
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক লাঞ্চনার অভিযোগে আনোয়ার হোসেন আনু নামে এক পথচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ।

তিনি বলেন, ‘আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং ভুক্তভোগী তাকে শনাক্ত করেছেন।’

গত শুক্রবার জবি সংলগ্ন কলতাবাজার এলাকা পার হওয়ার সময় মোটরসাইকেলে করে দুই যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে। ঘটনার সিসি টিভি ফুটেজে শিক্ষার্থীকে লাঞ্চনার প্রমাণ পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/৯মার্চ/আইএইচ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নকল ওষুধের সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
নারীর লাশের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সব মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে স্মরণ সভার নির্দেশ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা