মাছের ঘেরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৮:৩২
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার একটি মাছের ঘেরে ওই ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরনে কালো চেক শার্ট ও কালো রঙের প্যান্ট ছিল। প্রাথমিকভাবে এলাকাবাসী কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর লাশটি ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে-স্কেলের বেতন নির্ধারণ শুরু: অক্টোবরে বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া
সুশাসন বনাম মব সংস্কৃতি: আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবির সত্যতা নিয়ে বিভ্রান্তি, পোস্ট সরালেন আসিফ মাহমুদ