ফ্রান্সে একদিনে রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যু

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ০৯:০৯
অ- অ+

চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জনে।

ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪৭১ জন হাসপাতালে এবং ৮৮৪ জন বৃদ্ধাশ্রমে মারা গেছেন। সুত্র: ফ্রান্স২৪।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। এ পর্যন্ত বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১২ হাজার ১৮ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন।

ঢাকাটাইমস/৩এপ্রিল/সিকে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা