ফিটনেস অনুশীলনে রোনালদোর সঙ্গী বান্ধবী জর্জিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৫২
অ- অ+

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ‘লকডাউন’ চলছে। ঘরবন্দি অবস্থায় সেলেব থেকে সাধারণ মানুষ। একঘেঁয়েমি কাটাতে নানা উপায়ে সময় কাটাচ্ছেন সেলিব্রেটিরা। তেমনই ফুটবলার থেকে ক্রিকেটার বিশেষত, ক্রীড়াবিদরা কিন্তু কোয়ারেন্টাইনে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।

বাইরে লকডাউন,পর্তুগালে তাই গৃহবন্দি ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের বাড়িতে থাকলেও ফিটনেস ট্রেনিংয়ে অবশ্য এতটুকু কমতি নেই পর্তুগিজ তারকার। সেই ফিটনেস ট্রেনিংয়ে রোনালদোর পার্টনার এবার তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সুন্দরী বান্ধবীর সঙ্গে ফিটনেস ট্রেনিং এর ভিডিও নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সিআরসেভেন।

সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে ব্রিজের মত ঢালু এক জায়গায় দৌঁড়াচ্ছেন রোনালদো আর তার বান্ধবী। করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ইউরোপে ফিরতে চলেছে ফুটবল। তাই গৃহবন্দি অবস্থায় থাকলেও, নিজেকে তৈরি রাখছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা