করোনার ব্যাপারে সচেতনতায় রেড ক্রিসেন্টের ভিডিওবার্তা

করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন করতে কাজ করছে।
করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রচার করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যেখানে সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, ‘মহামারি কোভিড-১৯ এর দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা আপনাদের সেবায় বাইরে আছি।’
জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘আমরা আপনাদের জন্য বাহিরে আছি। আমাদের জন্য আপনারা ঘরে থাকুন। অনুগ্রহ করে ঘরে থাকুন। ভিড় এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অন্তত তিন ফুট বা এক মিটার দূরত্ব বজায় রাখুন। আপনারা ঘরে অবস্থান করুন। করোনা মোকাবিলায় আমাদের সহায়তা করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আপনারা সকলে ঘরে থাকুন।’
এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের নানা সংকট ও দূর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখেছে। এর ধরাবাহিকতায় করোনা মহামারি ঠেকাতেও কাজ করছেন সংস্থাটি।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এইচএফ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































