মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৭:২১| আপডেট : ০৯ মে ২০২০, ১৮:০৯
অ- অ+

মুন্সীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর ওই ছাত্রী বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে তাজির গাজী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, পুরাডিসি মহিলা মাদ্রাসার ওই ছাত্রী রাত সাড়ে ১১টার দিকে বাড়ির চাপকল থেকে অজু করছিল। এসময় ওঁৎ পেতে থাকা প্রতিবেশী তাজির গাজী ওই ছাত্রীর মুখে গামছা দিয়ে ঝাপটে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাজিরের ঘর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা তাদের আটকে রেখে দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকাটাইমস/৯মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4