কম দামে শাওমির স্মার্ট সাউন্ড বক্স বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ০৯:১১
অ- অ+

কম দামে এইচডি সাউন্ড-সহ একাধিক আকর্ষণীয় ফিচারে বাজারে এসেছে শাওমি মি বক্স ফোরকে। অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন, ডেডিকেটেড গুগল অ্যাসিসট্যান্ট, শক্তিশালী ব্যাটারি, ব্লুটুথ কোডেক সাপোর্ট-সহ একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে ডিভাইসটিতে।

শাওমির নতুন এই ডিভাইসে থাকছে এইচডিআর ১০-এর সুবিধা। একই সঙ্গে এতে রয়েছে ডলবি অডিও এবং ডিটিএস ২.০ + ডিজিটাল আউট-এর সুবিধাও। এই বক্সে রয়েছে ক্রোমকাস্ট এবং অ্যানড্রয়েড টিভি ৯.০ কানেক্টিভিটি।

মি বক্স ফোরকে ২.০ সাউন্ড বক্সে থাকছে মালি ৪৫০ জিপিইউ এবং কোয়াড-কোর ৬৪-বিট প্রসেসর। এই বক্সে রয়েছে ২ জিবি র‌্যাম, এবং ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

এই বক্সটি ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি সুবিধা রয়েছে। মি বক্সের সঙ্গে যে রিমোট কন্ট্রোল রয়েছে তার উপরে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিসট্যান্ট ‘কি’ রয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
জুয়েলারি ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সোমেন গ্রেপ্তার
পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা