অসহায়দের পাশে বি এ ফ শাহীনের সাবেক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ২০:৫৪
অ- অ+

মহামারী করোনায় বিপর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো কুর্মিটোলার বি এ এফ শাহীন কলেজের ২০০১-২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যান্টনমেন্ট এলাকার গরীব অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন কলেজটির সাবেক এই শিক্ষার্থীরা।

গাজীপুর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকের নেতৃত্বে প্রায় ১০০ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে অর্থ সহযোগিতা করা হয়।

সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে এই অর্থ সহায়তা দেয়া হয়। এজন্য আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতা যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানানো হয়।

স্টারলিং স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব এক্স স্টুডেন্ট অব শাহীন কুর্মিটোলা (এসেক) সভাপতি মো. শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মির্জা আবুল বাছেদ, স্টারলিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মশিউর মাসুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মে/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা