মাগুরায় বিদ্যুৎপৃষ্টে দুজনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ২১:৩৬
অ- অ+

মাগুরা সদর উপজেলার চর পুখরিয়া গ্রামে সোমবার বিকালে রয়েল মোল্যা (৩৫) এবং ভাটার কর্মচারী সুমন মোল্যা (৪০) নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নিহত রয়েল এমআরবি নামে একটি ইটভাটার মালিক এবং সুমন সেখানকার কর্মচারী।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বিকালে রয়েল ও সুমন ওই ইটভাটার পাশের পুকুরে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক সেচ যন্ত্র চালু করতে যান। এসময় সেচ যন্ত্রের পাশে জমে থাকা পানিতে পা দিলে সেখানে আগে থেকে ছিঁড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন তারা। অচেতন অবস্থায় এলাকাবাসী তাদের মাগুরা হাসপাতালে আনলে চিকিৎসক ডাক্তার মিঠুন সাহা তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ইটভাটার মালিক রয়েল মোল্যা মাগুরা শহরের আদর্শপাড়ার রাজ্জাক মোল্যার ছেলে এবং সুমন মোল্যা সদর উপজেলার চরপুখরিয়া গ্রামের আমিন মোল্যার ছেলে।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা মানে এটা নয় যে, যা ইচ্ছে তা লিখবেন: প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মারা গেলেন নাইজেরিয়ার কিংবদন্তি অভিনেতা ওলু জ্যাকবস
বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’