এ বছরের হজ বাতিল ইন্দোনেশিয়ার

করোনা ভাইরাস বিস্তার নিয়ে উদ্বেগ থেকে ইন্দোনেশিয়া এবছরের হজ বাতিল করে দিয়েছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন, 'সরকার ২০২০ এর হজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন'। খবর বিবিসির।
ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান। সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ এবং ওমরাহ স্থগিত থাকেছে। কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এবছরের হজের প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পাবেন না।
হজের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর। এই কোটায় এবছর ইন্দোনেশিয়া থেকে দুই লাখের বেশি মানুষ হজ করতে যেতে পারতেন।
ইন্দোনেশিয়ায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে হয়েছে ২৭ হাজার ৫৪৯ জনের এবং মৃত্যু হয়েছে ১৬৬৩ জনের।
ঢাকা টাইমস/০২জুন/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































