কুড়িগ্রামে ভারী বর্ষণে সড়কে ধস, হুমকির মুখে সেতু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১১:৫৩
অ- অ+

কুড়িগ্রামের চিলমারীতে কয়েকদিনের টানা বর্ষণে থানাহাট-রানীগঞ্জ, বালাবাড়ী-সাদুল্যা, রাজারভিটা রাস্তার অনেক এলাকাই ধসে গেছে। এতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। একটি সেতু পড়েছে হুমকির মুখে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কেসি রোড সংলগ্ন সাগর ফিলিং স্টেশনের কাছে ব্রিজ ঘেষা রাস্তা ধসে গেছে। একই রাস্তায় হ্যালিপ্যাডের পুকুর সংলগ্ন এলাকায় প্রায় ৫০ মিটার রাস্তার এক পাশ ধসে সেখান দিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়া অনেক এলাকায়ই রাস্তায় গর্ত হয়েছে পানি-কাদা জমে রয়েছে।

স্থানীয় শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়া জানান, রাস্তা ধসে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রাস্তা সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে পথচারীদেরও চলাচল বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান শাহ্ জানান, ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ তারা পরিদর্শন করেছেন। শিগগিরই সংস্কারের জন্য এলজিইডিকে বলা হয়েছে।

ঢাকাটাইমস/৮জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
বিএনপি মাঠে নামলে পালানোর পথ খুঁজে পাবেন না: মির্জা আব্বাস
ইন্টারপোল ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন আইজিপি
পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক