ফরিদপুর কোতয়ালী থানার ওসি করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৬:৩৮
অ- অ+

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। এছাড়াও একই থানার এসআই (দ্বিতীয় কর্মকর্তা) বেলাল হোসাইনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৮৬ জনে। আর জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৫ জনে।

ফরিদপুরের সিভিল সার্জন জানান, ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মো. বেলাল হোসেন রয়েছে।

তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এর মধ্যে ফলোআপ রয়েছেন ১১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে কোতয়ালী থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ফরিদপুর সদরে বেশি। ফরিদপুর সদরের অধিবাসীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে ক্রমবর্ধমান এ ধারা কমবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।

(ঢাকাটাইমস/৩জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার অপরাধ: আপনার একটি ছবি, একটি মেসেজ কিংবা একটি ব্যক্তিগত তথ্যই কি কারও হাতিয়ার হয়ে উঠছে?
দলীয় নেতাকর্মীদের পালস বুঝতে চেষ্টা করুন
চাঁপাইনবাবগঞ্জ-ঝিনাইদহে কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন সরফরাজ