রাজশাহীতে বিসিকের ভূমি উন্নয়ন কাজ শুরু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৫:৪৪
অ- অ+

রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল এলাকায় ৫০ একর এই ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপন মেয়র খায়রুজ্জামান লিটনের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

উদ্বোধন শেষে খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, বিসিক শিল্পনগরী-২ রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এই প্রকল্পের বাস্তবায়নের ফলে রাজশাহী অঞ্চলে শিল্পায়ন বিস্তার লাভ করবে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। অনুষ্ঠানে আরো ছিলেন বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হায়দার আলী, বিসিক রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মামুনুর রশিদ, ডিজিএম জাফর বায়জীদ প্রমুখ।

বিসিক সূত্র জানিয়েছে, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এর মধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সব অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হবে।

প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে, জুন ২০২১ পর্যন্ত। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এর ফলে একটি বিশেষায়িত শিল্প নগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4