মেয়ের জন্য দোয়া চাইলেন এলভিন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৬:০৬
অ- অ+

সদ্যজাত কন্যাশিশুর জন্য দোয়া চেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা এলভিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘অন্যরকম এক অনুভূতির মধ্য দিয়ে গেল দশটি মাস। অবশেষে আল্লাহর রহমতে কন্যা মন্তানের মা হয়েছি। প্রতিটি নারীর কাছে এটি অন্যরকম এক অনুভূতি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হয়।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ‘ব্যাচেলর পয়েন্ট’, কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’ ও ‘মিস্টার টেনশন’ নাটকগুলোতে অভিনয় করা তাসনুভা এলভিন। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন।

কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালের ২৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন তাসনুভা এলভিন। তার স্বামীর নাম ফাহাদ রিয়াজী। দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় অবশেষে তাদের ঘর আলোকিত করে এলো কন্যাশিশু। তবে এলভিন ও ফাহাদ তাদের মেয়ের নাম কী রেখেছেন, তা এখনো জানা যায়নি।

ঢাকাটাইমস/১০জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচন: কত ভোট পেলেন কর্নেল অলি আহমেদ?
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ওএসডি হলেন বান্দরবানের সিভিল সার্জন ড. শাহীন হোসাইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা