রোনালদোর চুমুতেই নাকি ভেঙেছিল জন-বিপাশার প্রেম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ১১:৩৩| আপডেট : ২৫ জুলাই ২০২০, ১২:০৮
অ- অ+

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু পুরনো ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেসব ছবির একটিতে দেখা গেছে, বিপাশাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন ক্লাব ফুটবলের অন্যতম দল রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রোনালদো। নেটিজেনদের অনেকের মন্তব্য, তারা এই ছবি আগে দেখেননি।

২০০৭ সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠানটি ওই বছরের ৭ জুলাই আয়োজন করা হয়। একটি বেসরকারি সংস্থা এই উদ্যোগ নেয়। বলিউডে তখন বিপাশা সুপারহিট নায়িকা। ফলে ভারত থেকে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পান তিনি।

আনুষ্ঠান মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আকর্ষণীয় পোশাকে দেখা যায় বিপাশাকে। সম্ভবত অনুষ্ঠান শেষের পার্টিতে বিপাশা ও রোনাল্ডো একসঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সেখানেই তাদের চুমুর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঠিক ওই সময় আবার বিপাশা চুটিয়ে প্রেম করছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। কিন্তু রোনালদোর সঙ্গে চুমুর ওই দৃশ্য প্রকাশ হওয়ার পর জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন রয়েছে। যদিও এই বিষয়ে দুই তারকা কখনো মুখ খোলেননি।

রোনালদো-বিপাশার ২০০৭ সালের সেই চুমুর দৃশ্য নেটিজেনদের অনেকেই দেখেননি। কারণ, সে সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ফলে পুরনো সেই ছবি নতুন করে সামনে আসতেই নতুন প্রজন্মের নেটিজেনদের হাত ধরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঢাকাটাইমস/২৫জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা