ঈদের দিন রাজশাহী বিভাগে করোনায় তিনজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৫:৪৩
অ- অ+

রাজশাহী বিভাগে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে ঈদের দিন শনিবার। এদের মধ্যে দুজন বগুড়া এবং একজন জয়পুরহাটে মারা যান। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানান।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন।

ঈদের দিন নতুন ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় নয়জন শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে বগুড়ার ৪১, রাজশাহীর ৭ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে ১৩ হাজার ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ২৩০ জন করোনা রোগী।

(ঢাকাটাইমস/২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা