অনির্দিষ্টকালের জন্য বিমানের কুয়েত ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ০৭:২০
অ- অ+
ফাইল ছবি

কুয়েত বিমানবন্দরের স্থগিতাদেশের কারণে ৪ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের কুয়েতগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনার কারণে দীর্ঘসময় বন্ধের পর আগস্ট থেকে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চালুর ঘোষণার কয়েকদিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য এই রুটে ফ্লাইট স্থগিত করা হলো।

বিমানের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বিমান জানায়, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কাসহ ৩১টি দেশ।

এর আগে গত ২৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আগস্ট মাসে প্রথমবারের মতো কুয়েত যাবে বিমানের ফ্লাইট। ঢাকা-কুয়েত-ঢাকা রুটে প্রতি মঙ্গলবার সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। কিন্তু এর কয়েকদিন পরই স্থগিতাদেশ এলো।

ঢাকাটাইমস/৩আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড কাজ করবে: পানিসম্পদ মন্ত্রী
আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি, সেরা খেলোয়াড় তাজু হাসান
সেতুতে রডের বদলে বাঁশের ঘটনায় তদন্ত কমিটি গঠন