করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১১:৪৭| আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১২:০৪
অ- অ+

ক’দিন আগেই সস্ত্রীক করোনাভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার তার বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজা বলাকা এবার করোনায় সংক্রমিত হয়েছেন। সেই সঙ্গে মাশরাফির ছোট ভাইয়ের স্ত্রী এবং মামীও করোনায় সংক্রমিত হয়েছেন।

জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, মা হামিদা মুর্তজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা সমাজকর্মী রাসেল বিল্লাহ এ তথ্য সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

জাতীয় ক্রিকেট দলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির পরিবারের নতুন করে করোনায় সংক্রমিত চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছে। তবে তারা সবাই শারীরিকভাবে সুস্থ্য আছেন বলেও জানান রাসেল বিল্লাহ।

তিনি বলেন, ‘করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মুর্তজা পরিবারের আত্মত্যাগ সকালেই জানেন। দিন-রাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইকে দ্রুত সুস্থতা দান করেন।’

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক