রোনালদোদের নতুন কোচ আন্দ্রে পিরলো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ০৮:২৩
অ- অ+

দিনকয়েক আগে অনুর্ধ্ব-২৩ দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। শুক্রবার রাতে প্রিয় দল লিওঁ’র কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতেই রাতারাতি দায়িত্ব বেড়ে গেল জুভেন্টাস কিংবদন্তি আন্দ্রে পিরলোর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর শনিবারই মৌরিসিও সারিকে বরখাস্ত করেছে তুরিনের ক্লাবটি। আর সারিকে বরখাস্ত করার কয়েকঘন্টার মধ্যেই জুভেন্টাস সিনিয়র দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন ক্লাবেরই প্রাক্তনী পিরলো।

সারির জুতোয় পা গলাবেন কে? সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমে ল্যাজিও’র কোচ হিসেবে নজর কাড়া সিমোন ইনজাঘির নাম উঠে আসছিল প্রাথমিকভাবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকলেও কোনও এক অজানা কারণে হাওয়ায় ভাসছিল জিনেদিন জিদানের নামও।

কিন্তু কয়েকঘন্টা পেরোতে না পেরোতেই ছবির মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু। পুরনো ম্যানেজার জিদানকে না পেলেও সমগোত্রীয় আন্দ্রে পিরলোর সঙ্গে আগামী মৌসুমে তুরিনে জুটি বাঁধবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাবের জার্সি গায়ে ১৬৪ ম্যাচ খেলা পিরলোকে কোচ করার প্রসঙ্গে জুভেন্টাস জানিয়েছে, ‘ফুটবলার হিসেবে পিরলো একজন কিংবদন্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিশ্বকাপ সবকিছুই জিতেছে। এই ক্লাবে চারটি মৌসুমে চারবার লিগ খেতাব, একটি কোপা ইতালিয়া এবং দু’টি ইতালিয়া সুপার কাপ জিতেছে পিরলো। আর আজ ফুটবল কেরিয়ারে তার নয়া অধ্যায়ের সূচনা হল। আজ থেকে জুভেন্টাসের প্রত্যেকের কোচ সে। তার টেকনিক্যাল লিডারশিপে ভরসা রেখে ক্লাব তাকে প্রথম টিমের দায়িত্ব তুলে দিয়েছে। আর অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে সে আগেই দায়িত্ব গ্রহণ করেছে।’

উল্লেখ্য, দীর্ঘ দশ মৌসুম এসি মিলানে কাটানোর পর ২০১১-১২ মৌসুমের শুরুতে তুরিনের ক্লাবে ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন পিরলো।

সম্মানের সঙ্গে জুভেন্টাসের জার্সি গায়ে চার মৌসুম কাটানোর পর ২০১৫-১৬ মৌসুমে নিউইয়র্ক সিটিতে যোগ দিয়েছিলেন ২০০৬ ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

উল্লেখ্য, লিওঁ’র বিরুদ্ধে ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরদিন সারিকে কোচের পদ থেকে বরখাস্ত করে জুভেন্তাস কর্তৃপক্ষ।

জুভেন্টাসের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্লাবের প্রথম দলের কোচ হিসেবে জুভেন্তাস মৌরিসিও সারিকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে। টানা নবমবারের জন্য ঘরোয়া চ্যাম্পিয়নশিপ এনে দিয়ে ক্লাবের ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সংযোজন করেছেন কোচ সারি। এজন্য ক্লাব তাকে ধন্যবাদ জানায়।’

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা