সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ২২:২৬
অ- অ+

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার। গত ৯ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সঙ্গে বের হয়ে তারা আর ফেরেনি।

নিখোঁজ ছাত্ররা হলো সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহাতুল ইসলাম (শাওন) (১২) এবং কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন (১৩)।

এ ঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার বাবা জাহাঙ্গীর হোসেন সোমবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান চার ফুট তিন ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান চার ফুট তিন ইঞ্চি।

(ঢাকাটাইমস/১১আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালক হৃদয়ের মৃত্যুদণ্ড
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন
বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি সন্ত্রাসী ‘লেদু হাসান’ র‍্যাবের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা