রবিবার ক্যাম্প শুরু, ডাক পেলেন ২৭ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭
অ- অ+

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে আগামীকাল (রবিবার) অনুশীলন ক্যাম্প শুরু হবে। এই অনুশীলন ক্যাম্পের জন্য শনিবার সন্ধ্যায় ২৭ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এই অনুশীলন ক্যাম্প চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। অনুশীলন চলাকালে ক্রিকেটাররা হোটেলে থাকবেন।

করোনার কারণে লঙ্কান সরকারের কড়াকড়ির কারণে এই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে যেকেউ শ্রীলঙ্কায় প্রবেশ করতে চাইলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগ করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবি সংক্ষিপ্ত আকারে কোয়ারেন্টাইনের আহ্বান জানালেও দেশটির স্বাস্থ্য বিভাগ তাতে রাজি হয়নি।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে দেশটির স্বাস্থ্য বিভাগের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা যথাসময়ে সিরিজের ব্যাপারে আশাবাদী।

অনুশীলনের জন্য ২৭ সদস্যের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোঃ মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, মোহাম্মাদ সাইফউদ্দিন, সাইফ হাসান।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা