আত্রাইয়ে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৩:৩৬| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৩:৪০
অ- অ+

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁর আত্রাইয়ে বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চার ইউনিয়নের বন্যার্ত ১০ গ্রামের ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে বেড়ি বাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে বিলাঞ্চলে। বিশেষ করে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের ফকিরনি নদী ও আত্রাই নদীর জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্রায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের বসতবাড়ি বন্যাকবলিত হয়ে পড়ায় তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

প্রাথমিক অবস্থায় নৌকাযোগে উপজেলার চার ইউনিয়নের ১০ গ্রামের এই ১ হাজার বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি চিড়া, চিনি ও নুডলস বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ বন্যার্ত কোনো মানুষ যেন অনাহারে বা অর্ধাহারে না থাকে। সে নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করছি। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে। সেই সাথে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় স্কাউট সদস্য এবং আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4