অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি বদি

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ০৮:৫৩
অ- অ+

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। সড়ক দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অক্ষত আছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে বদির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত।

আবদুর রহমান বদি গণমাধ্যমকে জানিয়েছেন, কক্সবাজার থেকে মামলার হাজিরা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগড়ায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তার গাড়িকে ধাক্কা দেয়। এতে বদির গাড়ির সামনের পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে তিনি অক্ষত আছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পানামায় ফের ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৭
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
পুলিশ সদস্যদের কল্যাণ ও অপরাধ দমনে গুরুত্ব দিতে বললেন জিএমপি কমিশনার
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা