শিরোপা জিততে রিয়াদদের লক্ষ্য ১৭৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৩০| আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:১৩
অ- অ+

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচে রবিবার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৭৩ রান করে অলআউট হয়েছে নাজমুল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ইরফান শুক্কুর। মাহমুদউল্লাহ একাদশের পেসার সুমন খান ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন।

এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারায় নাজমুল একাদশ। এরপর টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিম ফিরে যান মাত্র ১২ রান করে। খেলেন ৩৭ বল। অন্য ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ ওপেনার সৌম্য সরকার। দলীয় ৪৫ রানে তিনি ফিরে যান মাত্র ৫ রান করে।

দলীয় ৪৫ রানে ফেরেন আফিফ হোসেন। দুই বল খেলে তিনি রানের খাতা খুলতে পারেননি। এমন ক্রান্তিকালে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দলীয় ৬৪ রানে মিরাজের বলে মাহমুদুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এরপর ৭০ রানের মূল্যবাদ জুটি গড়েন ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ২৬ রানে হৃদয় বিদায় নিলেও লড়ে যান ইরফান। কিন্তু পরের ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহমুদউল্লাহ একাদশের অন্য বোলারদের মধ্যে রুবেল হোসেন ২টি, ইবাদত হোসেন ১টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নাজমুল একাদশ: ১৭৩ (৪৭.১ ওভার)

(সাইফ হাসান ৪, সৌম্য ৫, শান্ত ৩২, মুশফিক ১২, আফিফ ০, হৃদয় ২৬, ইরফান ৭৫, নাঈম হাসান ৭, নাসুম ৩, তাসকিন ১, আল-আমিন ২*; রুবেল ২/২৭, সুমন ৫/৩৮, ইবাদত ১/১৮, মিরাজ ১/৩৯, আমিনুল ০/২১, মাহমুদল্লাহ ১/২৮)।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয়: সাইফুল হক
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯
সায়েদাবাদ বাস টার্মিনালে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা