একগুচ্ছ অভিযোগ নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১১:২৬| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:০০
অ- অ+

বারবার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ, নেতাকর্মীদের ওপর হামলাসহ ঢাকা-১৮ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। বুধবার বিকাল তিনটায় বিএনপি নেতারা নির্বাচন কমিশনে যাবেন।

এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। বিএনপির প্রার্থীর নির্বাচনের সমন্বয়ক আব্দুস সালাম ও সাবেক এমপি নাজিম উদ্দীন আলম ইসির সঙ্গে বিএনপি বৈঠকে নেতৃত্ব দেবেন।

বৈঠক শেষে পরিস্থিতি ও বৈঠকের ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তার প্রচারণা টিমের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 ফিলিস্তিনির পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলা, বাড়িঘর ও গাড়িতে আগুন
সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?
বিমান বহর বাড়াতে বোয়িংয়ের পর এয়ারবাসও কিনছে বাংলাদেশ সরকার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম