সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় খুশি সতীর্থরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৯:০৮
অ- অ+

সব ধরনের ক্রিকেটে থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় হতাশ হয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে গতকালই (বুধবার) তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোনো বাঁধা নেই। সাকিব ফেরায় খুশি তার সতীর্থরা।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে, পুরনো রুপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি পোস্টের ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার ভক্তরা সাকিবের প্রত্যাবর্তন উদযাপন করেছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক গেল এক বছর নিষিদ্ধ ছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে আজ থেকে খেলার জন্য উন্মুক্ত হয়ে গেলেন তিনি।

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তরুণ বয়সে আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম এবং কখনও পেছনে তাকাতে হয়নি। গত বছর এটা শুনে খুব বড় ধাক্কা খেয়েছিলাম যে, আমরা এক বছরের জন্য আর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না। আমাদের কত চমৎকার স্মৃতি, ভালো সময়ে এক সাথে ছিলাম এবং কঠিন সময়েও। আমি খুব আনন্দিত যে, এক বছর শেষ এবং একসাথে আবার মাঠে নামব। তুমি সব সময় একজন চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছ এবং তোমার সাথে আরও বেশি বেশি ম্যাচ জয়ী জুটি গড়ার জন্য আর অপেক্ষা সইছে না আমার। ইনশায়াল্লাহ, এক সাথে আমরা দেশের জন্য আনন্দ বয়ে আনব।’

সাকিবকে নবাব (কিং) বলে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম। তিনি লিখেছেন, ‘নবাবকে স্বাগতম- সাকিব ভাই।’

যেখানে পড়াশোনা ও ক্রিকেট শিখেছেন সাকিব, সেই বিকেএসপি লিখেছে, ‘সাকিব আল হাসানকে স্বাগতম। ইনশায়াল্লাহ, নবাব আবার বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন!’

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আবারও সাকিবের গর্জন শুনতে চান। সাকিবের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ক্রিকেট গ্রাউন্ডে ভাইকে স্বাগতম।’

‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই।’

টেস্ট ম্যাচের দু’জনের একসঙ্গে ছবিসহ হার্টের ইমোজি দিয়ে সৌম্য সরকার লিখেছেন, ‘স্বাগতম ভাই।’

সাকিবকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করে লিটন দাস পোস্টে লিখেছেন, ‘স্বাগতম, কিংবদন্তি।’

সাকিবের সাথে তোলা একটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস লিখেছেন, ‘আসুন সাকিব।’

মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘এটা আমার প্রথম ওয়ানডে সিরিজের তোলা ছবি, আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই তাদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও তার বড় ফ্যান। ইনশায়াল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে তার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, মাঠের মানুষকে আবারো মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের পোস্ট, ‘রাজা ফিরেছে, স্বাগতম সাকিব ভাই।’

‘স্বাগতম ভাই’- লিখেছেন সাব্বির রহমানও।

সাকিবকে জীবন্ত কিংবদন্তি বলে আখ্যায়িত করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই! আবার একই দলে আপনার সাথে খেলতে অধীর অপেক্ষায় আছি। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করা অনেক বড় পাওয়া। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি খুব শিগগিরই বাংলাদেশের জন্য এক সাথে খেলতে পারব।’

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/এসইউল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’