অবশেষে শুরু হলো ‘তুমি আছ তুমি নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩৮
অ- অ+

সব জল্পনা-কল্পনা আর জলঘোলা করার পর অবশেষে গাজীপুরে শুরু হয়েছে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছ তুমি নেই’ ছবির শুটিং। ছবিতে প্রার্থনা ফারদীন দীঘির নায়ক হিসেবে শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।

দীঘি বলেন, ‘তুমি আছ তুমি নেই’ ভিন্ন একটি গল্পের ছবি। এ ধরনের গল্পে আগে কাজ করা হয়নি। চরিত্রে নতুনত্ব আছে। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ছবির কাজ রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন আসিফ ভাই অংশ নিলেও আমি আজ থেকে অংশ নিয়েছি। একটানা ১৫ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হবে। আশা করি নতুন ছবিতে আমাদের জুটি সবার ভালো লাগবে।’

প্রথমে ছবিটিতে চুক্তিবদ্ধ হন বাপ্পী চৌধুরী। কিন্তু লুক জটিলতার কারণে সরে দাঁড়িয়েছেন বলে জানান ‘ভালোবাসার রঙ’- এর এ নায়ক। এরপর সাইমনের কথা শোনা গেলেও শেষ মুহূর্তে ‘পোড়ামন’খ্যাত এ নায়ক না করেছেন বলে জানান ঝন্টু।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা