শিরোনাম :

যশোরে সীমান্তে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:২৮| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৩২
অ- অ+

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য আনুমানিক চার কোটি ৯৬ লাখ টাকা।

শনিবার ভোরে যশোর বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা পরিত্যক্ত স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি কালো স্কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় । এসময় বারগুলো উদ্ধার করা হয়। পরে এগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সাজেকে ফের গোলাগুলি
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ সদস্যদের সমস্যা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ