ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময়

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:১১| আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:১৯
অ- অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাব্বির, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান ইয়াকুব আলীর সভাপতিত্বে কক্সবাজার অঞ্চলের সাতটি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমদানি, রপ্তানির সফলতার কথা উল্লেখ করে সাধারণ মানুষের ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেন। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু রোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চান প্রতিমন্ত্রী শাহে আলম
ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরানো হলো মাসুদ রানাকে
ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা