টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এলেন রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১
অ- অ+

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি করে ৮ নম্বরে অবস্থানে উঠে এলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এক নম্বরে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পয়েন্ট ৯১৯। ৮৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অজি তারকা স্টিভেন স্মিথ।

ইংলিশ অধিনায়ক জো রুট ৮৫৩ পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। তালিকায় পাঁচ নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার পয়েন্ট ৮৩৬ পয়েন্ট। দুই ধাপ পিছিয়ে গিয়ে ১০ নম্বরে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। তার পয়েন্ট ৭০৮।

৯০৮ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন প্যাট কামিন্স। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছে জেসন হোল্ডার। দুই নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। তার পয়েন্ট ৩৯৪। ৩ নম্বরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ৩৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৪৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে
মডেল স্নিগ্ধাকে ‘মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা