কুয়েতে দিনে ১২ ঘণ্টা করে একমাস কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ০৮:১৪| আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৮:৩৬
অ- অ+

করোনার নতুন স্ট্রেন বেড়ে যাওয়ার কুয়েতে আগামী রবিবার থেকে ১২ ঘণ্টা কারফিউ দেয়া হয়েছে।বৃহস্পতিবার দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, ৭ মার্চ থেকে ১ মাসের জন্য প্রতিদিন বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

কুয়েতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে১ হাজার৭১৬ জন। সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে-স্কেলের বেতন নির্ধারণ শুরু: অক্টোবরে বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া
সুশাসন বনাম মব সংস্কৃতি: আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবির সত্যতা নিয়ে বিভ্রান্তি, পোস্ট সরালেন আসিফ মাহমুদ