নোয়াখালীতে গণপরিবহন শ্রমিকদেরকে খাদ্যসামগ্রী সহায়তা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৫:৫৩
অ- অ+

লকডাউনে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবহন শ্রমিককে নোয়াখালী পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা চত্ত্বরে মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বাস, ট্রাক ও অটোরিকশার চালক, সহকারি ও শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেককে ১০ কেজি করে চাল ছাড়াও ডাল, ছোলা, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেল দেয়া হয়।

এ সময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের ফলে নোয়াখালী পৌর এলাকার শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। লকডাউন যতদিন থাকবে ততদিন ধাপে ধাপে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী