বাংলার ডান্স রিয়্যালিটি শোয়ে সানি লিওন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৫:৫৭
অ- অ+

কলকাতার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ দর্শকদের জন্য নয়া চমক! এবার মঞ্চ মাতাতে আসছেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা সানি লিওন। তার সঙ্গে আরও থাকবেন ডান্স কোরিওগ্রাফার রেমো ডি’ সুজা। সম্প্রতি কলকাতায় এসে চুপিসারে শুটিং সেরে গেছেন এই দুই তারকা।

তবে সানি লিওন আসার খবর ইতোমধ্যে বাংলায় চাউর হয়ে গেলেও রেমোর আসা নিয়ে ফিসফাস চলছে। টেলিপাড়ার বিশেষ সূত্রে জানা গেছে, সানির সঙ্গে কোরিওগ্রাফার এবং পরিচালক রেমোও এসে শ্যুট করে গেছেন।

টলিউড সূত্রে খবর, শোয়ের তিন বিচারক মনামী ঘোষ, চিত্রনায়ক দেব এবং ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সানি লিওন ও রেমো ডি’ সুজাকে। কিন্তু কবে দেখা যাবে এই পর্ব, সে তথ্য এখনো মেলেনি।

স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এ এর আগেও বলিউডের তাবড় তাবড় তারকারা এসে চমকে দিয়েছেন দর্শকদের। কখনো ঊর্মিলা মাতণ্ডকর, রাবিনা ট্যান্ডন, কখনো আবার অনিল কাপুরকে দেখা গেছে এই শোয়ে।

ঢাকাটাইমস/২৭জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি